1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত

চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে পিটিয়ে শিক্ষক গ্রেফতার

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে পিটিয়ে নূরজাহান আক্তার মিনু নামে এক শিক্ষক পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। মিনু জেলার পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তার বাড়ি উপজেলার খোকসা গ্রামে। সোমবার ভোররাতে মিনুকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে রবিবার রাতে নির্যাতিত স্কুলছাত্রী জান্নাতুল আক্তার যুথির বাবা জহরলাল আলী ওই শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, পড়া না পারার অভিযোগে গত ২২ আগস্ট শিক্ষার্থী যুথিকে বেদম মারপিট করেন শিক্ষক মিনু। জহরলালের অভিযোগ, একই গ্রামে বাড়ি হওয়ায় ওই শিক্ষকের সঙ্গে তাদের পারিবারিক বিরোধের জের ধরে শিশু শিক্ষার্থী যুথিকে মারধর করা হয়েছে। এতে সে আহত হয়েছে।

পরে স্থানীয়ভাবে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়ে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২৭ আগস্ট যুথিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার পর্যন্ত যুথি সেখানেই চিকিৎসাধীন আছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া জানান, মামলায় শিক্ষক মিনুকে একমাত্র আসামি করা হয়েছে। গ্রেফতারের পর সোমবার সকালে মিনুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!