1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গোবিন্দগঞ্জে মিথ্যা ধর্ষণ মামলা প্রত্যাহারেরদাবীতে সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মিথ্যা ধর্ষণ মামলায় মমিরুল ইসলাম নামের এক যুবককে জেল হাজতে প্রেরণের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মমিরুলের স্ত্রী নূরী বেগম। গতকাল শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব গোবিন্দগঞ্জে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মমিরুলের এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও নিকটতম আত্মীয়স্বজন আঃ জব্বার, জাফুরুল ইসলাম ও শাহারুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূরী বেগম জানান, গত ২৬ আগস্ট প্রতিবেশি আসাদুল খান, রাজিব খান, বাবলু খান ও বুলু মিয়া সহ কয়েকজন ব্যক্তি ছাগল, হাঁস মুরগী নিয়ে পূর্ব শত্রুতার জেরে তাদের বসতবাড়ীতে এসে মমিরুল ও তার স্ত্রী নূরী বেগমকে মারধর করে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। সেই সাথে স্বর্ণের মালা ছিনিয়ে নেয়। তিনি জানান স্বর্ণ ও ঘরের আসবাবপত্র সহ প্রায় ৭৩ হাজার ৫শ’ টাকা ক্ষতি সাধন করে তারা। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করে বিবাদী আসাদুলের স্ত্রী ববিতা বেগমকে দিয়ে একটি ধর্ষনের মিথ্যা মামলা দায়ের করে। মামলা নং ৫৬ তাং-২৮-৭-১৭ ইং।

বক্তব্যে নূরী বেগম মিথ্যা ধর্ষণ মামলাটি প্রত্যাহার সহ বিবাদীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

সংবাদ সম্মেলনে নূরী বেগম আরো জানান, বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশুতোষ তার বাড়ীতে গিয়ে মামলাটি নিয়ে বাড়াবাড়ী করলে মাদক ও অস্ত্র মামলায় ফাঁসানো হবে বলে হুমকী প্রদান করে। অপর দিকে, বিবাদীগণ নূরী বেগমের পরিবারের লোকজনকে বিভিন্নভাবে জীবন নাশের হুমকী প্রদান করে যাচ্ছে।

এ মামলার বাদী ববিতা বেগমকে ধর্ষনের আলামত সংগ্রহে পুলিশ গাইবান্ধা সদর হাসপাতালে মেডিকেল করতে নিয়ে যান। সেখানে বাদী নিজেই অঙ্গীকারনামায় এই মর্মে স্বাক্ষর প্রদান করে যে, সে মেডিকেল করতে রাজিনা।

এদিকে, নূরী বেগম ও মমিরুলের উপর আক্রমনের ঘটনায় থানায় এজাহার দাখিল করে নূরী বেগম। এজাহারের ১০ দিন পেরিয়ে গেলেও মামলার রেকর্ড করেনি পুলিশ। এঘটনায় নূরী বেগমসহ পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় দিনযাপন করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!