1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গৃহবধু লাবণী সাহার আত্মহননে স্বামী পুলিশের এস আই দেবাশীষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাইবান্ধায় মানববন্ধন

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার চাঞ্চল্যকর গৃহবধু লাবণী সাহা আত্মহননের প্ররোচণাদানকারী পুলিশ কর্মকর্তা দেবাশীষ সাহার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। শহরের ডিবি রোডে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলা সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। উপস্থিত লাবণীর মা, বাবা,ভাই ও অন্য স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে। বক্তারা ক্ষোভে ফেটে পড়ে দেবাশীষের ফাঁসি দাবী করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন লাবণীর মা গীতা রাণী সাহা, ভাই গৌরাঙ্গ সাহা, বাবা গোবিন্দ চন্দ্র সাহা, মহিলা পরিষদের সভাপতি আমাতুর নূর ছড়া, সম্পাদক রিকতু প্রসাদ, রাজনীতিক জিয়াউল হক জনি, মীর্জা হাসান, প্রবীর চক্রবর্তী, সুজন প্রসাদ, জামিল নূর রহমান, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য প্রতিভা সরকার ববি, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, চঞ্চল সাহা, রকি দেব, শিরিণ আকতার, নিয়ামুল আহসান পামেল, নাজমা বেগম প্রমুখ। লাবণীর মা বলেন, আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে পাষন্ড দেবাশীষ। সে একজন খুনির মতই অপরাধী।
বক্তারা বলেন, ট্রেনের নিচে ঝাঁপ দেবার আগমুহুর্ত পর্যন্ত লাবণী তার স্বামীকে অন্য নারীর সাথে সম্পর্ক থেকে সরে আসার অনুর্ধো করেন। কিন্তু পাষন্ড দেবাশীষ তা উপেক্ষা করেন। তারা দেবাশীষকে তিন দিনের রিমান্ড নেওয়াকে স্বাগত জানিয়ে তদন্ত সাপেক্ষে আইনের কঠোর প্রয়োগের দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!