1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি অবমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার

গৃহকর্মীদের সুরক্ষায় নতুন আইনের অনুমোদন দিয়েছে কাতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

গৃহকর্মীদের সুরক্ষায় নতুন একটি আইনের অনুমোদন দিয়েছে কাতার। এই আইন অনুযায়ী একজন গৃহকর্মীকে দিয়ে সর্বাধিক ১০ ঘণ্টা কাজ করানো যাবে। এছাড়াও এতে সপ্তাহে এক দিন এবং বছরে তিন সপ্তাহ বার্ষিক ছুটির বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার কাতারের আমিরের শেখ তামিম বিন হামাদ আল-থানি নতুন এই আইনের অনুমোদন করেন।

কাতার নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুয়ায়ী, নতুন এই গার্হস্থ্য কর্মসংস্থান আইনে প্রত্যেক মাসের শেষে শ্রমিকদের বেতন প্রদানের জন্য নিয়োগকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে এবং সপ্তাহে কমপক্ষে এক দিন এবং বছরে তিন সপ্তাহ বার্ষিক ছুটির বিধান রাখা হয়েছে।

কর্মীদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে বাৎসরিক পরিষেবার জন্য ন্যূনতম তিন সপ্তাহের মজুরির সমতুল্য পরিষেবা প্রদানেরও ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়াও, নতুন এই আইনে ৬০ বছরের অধিক এবং ১৮ বছরের কম বয়সী বিদেশিদের কর্মী নিয়োগ করা নিষিদ্ধ।

সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার বিদেশি শ্রমিক গ্যাস সমৃদ্ধ দেশটিতে কাজ করছেন। তাদের মধ্য প্রায় ১,০০,০০০ জন নারী গৃহকর্মী হিসেবে বাসা-বাড়িতে কাজ করছেন।

নতুন আইনে গৃহকর্মীর পাশাপাশি ঝাড়ুদার, মালি এবং চালকরাও অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!