1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গাইবান্ধায় স্ত্রী আত্মহত্যার প্ররোচনা মামলায় এসআই দেবাশিষ ৩ দিনের রিমান্ডে

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ স্ত্রী লাবনী সাহা আতœহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশিষ চন্দ্র সাহা (৩৩) কে জিজ্ঞাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মইনুল হাসান ইউসুব তার এই  পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, লাবনী সাহার বাবা গোবিন্দ সাহার দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় দেবাশিষ ও তার মামা পুর্ণচন্দ্র সাহাকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এই মামলার প্রধান আসামী দেবাশিষ। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার আদালতে ৩ দিনের রিমান্ড আবেদন  করা হয়। ওইদিন বিকেলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রমেশ কুমার ১৬ আগষ্ট রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেন। বুধবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট  মইনুল হাসান ইউসুব  দেবাশীসের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লে¬খ্য, আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে শনিবার বিকেলে দেবাশিষসহ ৬ জনের বিরুদ্ধে ৩০৬/৩৪ দ: বি: ধারায় মামলা দায়ের করেন লাবনীর বাবা গোবিন্দ চন্দ্র সাহা। এই মামলার অপর আসামিরা হচ্ছে দেবাশিষ চন্দ্র সাহার বাবা নির্মল চন্দ্র সাহা (৬১), মা আলো রানী সাহা (৫৫), বোন প্রীতিলতা সাহা প্রীতি (৩৬), ভগ্নিপতি তপন কুমার সাহা (৪০) ও মামা পূণ্য চন্দ্র সাহা (৫৫)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!