1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গাইবান্ধায় সাওতাল পল্লীতে হামলা মামলায় গ্রেফতার ১

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৪০ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় মিঠু মিয়া (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ বুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার বিকেলে গোবিন্দগঞ্জের শাপমারা ইউনিয়নের সারাই গ্রামের গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।  মিঠু ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

গাইবান্ধার পিবিআই-এর এএসপি আনোয়ার হোসেন মিয়া জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সনাক্ত করে  গোপন সংবাদের ভিত্তিতে মিঠুকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার পর মিঠুর বর্ণনা অনুসারে সাওতাল পল্লীতে হামলার সময় লুট হওয়া একটি স্যালো মেশিন, ২টি ভ্যান গাড়ি ও কিছু ঢেউটিন উদ্ধার করা হয়। পরে মিঠুকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য সাঁওতাল পল্লীতে সংঘঠিত অগ্নিসংযোগ, হত্যা ও লুটতরাজসহ বিভিন্ন অপরাধের জন্য সাঁওতালদের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা এবং একটি সাধারণ ডায়েরী করা হয়। মহামান্য হাইকোর্টের আদেশ  মোতাবেক উক্ত মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রথমত পিবিআই বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আখতার হোসেন মামলাটি তদন্ত করেন। পরবতীতে পিবিআই হেডকোয়ার্টার্সের ঊর্ধতন কর্মকর্তার আদেশ মোতাবেক পিবিআই গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন মিয়া পিপিএম মামলাটির তদন্তের দায়িত্ব পান। তদন্তের দায়িত্ব প্রাপ্তির পর থেকে পিবিআই গাইবান্ধা আন্তরিক ভাবে মামলাটির তদন্ত কার্য পরিচালনা করে আসছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!