1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত গোবিন্দগঞ্জে নুরুল্যা বিল বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধায় প্রধান প্রধান নদীগুলোর পানি কমে গেলেও বন্যা সৃষ্ট জলাবদ্ধতার কারণে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তি রয়েছে। এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ওই উপজেলা ও তার পার্শ্ববর্তী এলাকায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বিশুদ্ধ পানি ও গবাদি পশুর মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে।

এদিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের নয়াবাজার বালুয়া এলাকায় বাঙ্গালী নদীর পানির তোড়ে নুরুল্যা বিল বন্যা নিয়ন্ত্রন বাঁধের প্রায় ১শ’ মিটার অংশ ভেঙ্গে গেছে। শনিবার সন্ধ্যায় বাঁধটি ভেঙ্গে গিয়ে পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে।

জেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তর জানা গেছে, জেলায় দ্বিতীয় দফায় বন্যা উপদ্রুত এলাকায় ৫শ’ ২৬ কি.মি. কাঁচা সড়ক ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র পলাশবাড়ি উপজেলায় মাত্র ১২ কি.মি. পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঁচা সড়ক লন্ডভন্ড হওয়ার কারণে ওইসব সড়কে যে ব্রীজ কালভার্ট রয়েছে সেগুলো হয় ভেঙ্গে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় ব্রীজের এপ্রোচ সড়ক পানির তোড়ে ভেসে গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!