1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গাইবান্ধায় ফুসফুসের সমস্যায় ১৫ মাস বয়সী রাজ্জাক বাঁচাতে সাহায্যে আবেদন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ নারায়নগঞ্জে ঝিঁয়ের কাজ করতাম। ভেবেছিলাম সেই টাকা দিয়ে ছেলে আবদুর রাজ্জাকের চিকিৎসার টাকা যোগাড় করতে পারবো। কিন্তু ছেলেমেয়েদের সময় দিতে পারতাম না বলে পরে সে কাজটা ছেড়ে দিতে হয়েছে। এখন টাকার অভাবে ছেলের ঠিকমত চিকিৎসাও করাতে পারছি না। সমস্যা দিনদিনই বাড়ছে। রাজ্জাক খেতে চায়না। ফলে বেশিরভাগ সময়ই সে অসুস্থ্য থাকে। আমার ছেলেটা কি বাঁচবে না? কথাগুলো বললেন ১৫ মাস বয়সী অসুস্থ্য আবদুুর রাজ্জাকের মা রিনি বেগম। আবদুর রাজ্জাকের জন্মগত হার্ট ও ফুসফুসের সমস্যা রয়েছে। তার চিকিৎসার জন্য প্রায় চার লাখ টাকার প্রয়োজন। রাজ্জাকের বাবা মোস্তা মিয়া নারায়নগঞ্জ জেলায় রিকশা চালান। তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাঁড় ইউনিয়নের ইসলামপুর গ্রামে। অর্থের অভাবে এখন রাজ্জাকের চিকিৎসা বন্ধ রয়েছে।
আবদুর রাজ্জাকের পারিবারিক সুত্রে জানা যায়, দুই বোন এক ভাইয়ের মধ্যে রাজ্জাক তৃতীয়। বড় বোন মিতু আক্তারের বয়স ৯ বছর ও ছোট বোন রিতু আক্তারের বয়স ৭ বছর। নারায়নগঞ্জে মিতু দ্বিতীয় শ্রেণি ও রিতু প্রথম শ্রেণিতে পড়ে। টাকার অভাবে তারা নিয়মিত স্কুলে যায়না। জন্মের ১৫ দিন পর রাজ্জাক হঠাৎ অসুস্থ্য হলে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নীরিক্ষা করার পর চিকিৎসকরা দেখেন, রাজ্জাকের হার্টে ছিদ্র ও ফুসফুসের সমস্যা রয়েছে। এরপর ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালেও চিকিৎসা চলে রাজ্জাকের। কিন্তু চিকিৎসা চালানো কঠিন হয়ে পড়ে বাবামায়ের জন্য। ডাক্তাররা জানায় অপারেশনসহ চিকিৎসার জন্য প্রায় চার লাখ টাকা খরচ হবে।
মোস্তা মিয়া বলেন, পরীক্ষা-নীরিক্ষা শেষে ডাক্তার বলেছেন, রাজ্জাকের হার্টে ছিদ্র ও ফুসফুসের সমস্যা রয়েছে। রিকসা চালিয়ে যে টাকা আয় হয় সেই টাকা দিয়ে সংসার ঠিকমত চলেনা। তারপরও ছেলেও চিকিৎসা করার চেষ্টা করেছি। কিন্তু এখন আর পারছি না। মোস্তা মিয়া ও রিনি বেগম সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষদের কাছে সহযোগিতা চেয়েছেন। মোবাইল নং: ০১৯৩১৯৩৩৫১২ ও ০১৭৭৯৬৫৫০৮২।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!