1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

গাইবান্ধায় নদ-নদীর অস্বাভাবিক পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত ॥ ফসল নিমজ্জিত

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গত চারদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধায় ব্রহ্মপুত্রসহ প্রধান প্রধান নদ-নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে গত ২৪ ঘন্টায় রোববার সকাল ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৯ সে.মি. এবং ঘাঘট নদীর পানি ৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া করতোয়া ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি বৃদ্ধির ফলে সুন্দরগঞ্জের তিস্তা, গাইবান্ধা সদরের ব্রহ্মপুত্র, ফুলছড়ি ও সাঘাটায় যমুনা এবং গোবিন্দগঞ্জে করতোয়া নদী সংলগ্ন নিম্নাঞ্চল ও বিস্তীর্ণ চর এলাকায় পানি ঢুকে পড়েছে। ফলে ওইসব এলাকার রোপিত আমন ক্ষেত, বীজতলা, শাকসবজি ও অন্যান্য ফসলী জমি তলিয়ে গেছে। পানি বৃদ্ধির হার দেখে নদী তীরবর্তী এলাকার লোকজন আবার নতুন বন্যার আশংকা করছেন এবং উদ্বিগ্ন হয়ে পড়ছেন।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান জানান, গাইবান্ধাসহ পার্শ্ববর্তী এলাকায় আবারও নতুন করে বন্যা দেখা দিতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!