1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গওহর রিজভী প্রধান বিচারপতিকে ধমক দিতে গিয়েছিলেন: রিজভী - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

গওহর রিজভী প্রধান বিচারপতিকে ধমক দিতে গিয়েছিলেন: রিজভী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ১২১ বার পড়া হয়েছে

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ধমক দিতেই তার সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা গওহর রিজভী বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘বিচার বিভাগকে আক্রমণ করে আওয়ামী দুঃশাসনকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আদালতের সাথে আওয়ামী লীগের মৌন যুদ্ধ চলছে। ষোড়শ সংশোধনী রায়ের পর্যবেক্ষণে জনগণের মনের কথা বলায় তাদের গায়ের জ্বালা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের দলের প্রতিটি নেতারা তার সমালোচনা করছেন। শুধু তাই নয় তারা দুদক, এনবিআরকে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘গওহর রিজভীকে আমরা ভালোভাবে চিনিও না, তার বাড়ি উত্তর প্রদেশে তিনি ভাল করে বাংলা বলতে ও লিখতে পারেন না। তাকে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতিকে ধমক দেয়ার জন্য পাঠিয়ে ছিলেন। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি যাননি।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান ফরিদা মনি শহীদ উল্লার সভাপতিত্বে এবং এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এলডিপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সেলিম প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft