1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

খালেদা জিয়াকে কটূক্তি, অপু উকিলের বিরুদ্ধে মানহানি মামলা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করার অভিযোগে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকী এ মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। তবে এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানান বিচারক।

মামলায় অভিযোগে বলা হয়, গত ২ আগস্ট চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে অপু উকিল বলেন, ‘খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পর অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। তিনি ইতোমধ্যে তাজ হোটেলে একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনসহ জামায়াতের অনেক নেতা উপস্থিত ছিলেন। এমনকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অনেক কর্মকর্তাও উপস্থিত ছিলেন।’

তিনি আরো বলেন, ‘বৈঠকের মূল বিষয় ছিল বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবেই হোক হত্যা করতে হবে। এটা পরের দিন আমাদের সময় ডট কম নামের অনলাইন পত্রিকায় ‘তাজ হোটেলে বিএনপির বৈঠকে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সেখানে অপু উকিলের একটি ছবিও ছাপা হয়।’

মামলায় বাদী আরো উল্লেখ করেছেন, ‘সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি মনে করি, এ ধরনের মন্তব্যে খালেদা জিয়ার সামাজিক ও রাজনৈতিক মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া তিনি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

মামলায় তিন জনকে সাক্ষী করা হয়েছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!