1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেতৃবৃন্দের ফুলছড়ির বন্যা দুর্র্গত এলাকা পরিদর্শন

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ।
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. শাহাদত হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল গণআজাদী লীগের সভাপতি এড. এসকে শিকদার, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) যুগ্ম-সাধারণ সম্পাদক এড. ইসমাইল হোসেন, জাতীয় পার্টি (জেপি)’র সভাপতিমন্ডলীর সদস্য এজাজ আহমেদ মুক্তা ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (একাংশ)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য খলিলুর রহমানের সমন্বয়ে একটি প্রতিনিধি দল গত শনিবার বিকেলে ফুলছড়ি উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা উপজেলার ফুলছড়ি ইউনিয়নের পশ্চিম গাবগাছি গ্রামে বন্যা কবলিতদের ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে তাদের সাথে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সাংসদ এডভোকেট ফজলে রাব্বী মিয়া, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রতিনিধি দলটি ফুলছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের সাথে কথা বলেন। এদিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি ওইদিন সাঘাটা উপজেলার মুক্তিনগর, পূর্ব কচুয়া, কামালেরপাড়া, জুমারবাড়ী ও হলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!