1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

কাশিমপুর কারাগারের সীমানার ভিতরে হেলিকপ্টার অবতরণ, আটক ৩

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

 

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের অভ্যন্তরে মালয়েশিয়া প্রবাসীর সপরিবারে হেলিকপ্টার অবতরণ করেছে। এ ঘটনায় কারাগারে তোলপাড় শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই হেলিকপ্টারটি অবতরণের ঘটনা ঘটে। পাইলটের ভুলে কারা কমপ্লেক্সে মালয়েশিয়া প্রবাসীর হেলিকপ্টার অবতরণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় তিনজনকে আটক করে জিঞ্জাসাবাদ চলছে বলে জানান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার সুব্রত কুমার বনিক।

তিনি জানান, কুমিল্লার হোমনা এলাকার মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কোনাবাড়ি কুদ্দুস নগর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

এসময় পাইলট ভুল করে কারা কমপ্লেক্সের অভ্যন্তরে স্কুলের মাঠে হেলিকপ্টাটি অবতরণ করে। পরে কারারক্ষীরা তাদের আটক করে এখানে অবতরণের কারণ জানতে চান। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে প্রবাসী বিল্লাল হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করেন। মালয়েশিয়ান এক নারীকে বিয়েও করেছেন। পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কোনাবাড়ি আমবাগ এলাকায় তার এক আত্মীয়ের বিয়ে বাড়িতে বেড়াতে আসার পথে পাইলট ভুল করে কোনাবাড়ি কুদ্দুস নগর স্কুলের পরিবর্তে কারা কমপ্লেক্সে অবতরণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!