1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাতার ও তুরস্কের মধ্য প্রথমবারের মতো ফ্রিজিং কন্টেইনার রুট চালু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

কাতার ও তুরস্কের মধ্যে প্রথমবারের মতো সরাসরি ফ্রিজিং কন্টেইনার সার্ভিস চালু করা হয়েছে।

কাতার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি সংস্থা দেশ দুটির মধ্য এই কন্টেইনার সার্ভিস চালু করে।

এক বিবৃতিতে কাতারের সামুদ্রিক পরিবহন এবং সরবরাহ সংস্থা ন্যাভিগেশন জানায়, কাতারের হামাদ পোর্ট এবং তুরস্কের ইজমির বন্দরের মধ্যে একটি রুটে তারা যাত্রা শুরু করেছে।

সংস্থাটি জানায়, নতুন সেবার শুরুতে প্রতি যাত্রায় একটি জাহাজের মাধ্যমে ৫,০০০ টন পণ্য সাপ্লাই করা হবে এবং প্রধানত তাপমাত্রা নিয়ন্ত্রিত কার্গোর মাধ্যমে এই পণ্য পরিবহন করা হবে।

তুরস্ক থেকে ২০-২৫ দিন পর পর একটি জাহাজ কাতারের উদ্দেশ্য ছেড়ে যাবে এবং ট্রানজিট সময় হবে ১১ দিন।

সন্ত্রাসবাদকে সহায়তা করার অভিযোগে গত ৫ জুন সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

একই সঙ্গে ওই চার দেশ কাতারের ওপর সমুদ্র, স্থল সীমান্ত ও আকাশ পথে নিষেধাজ্ঞা আরোপ করে এবং এই অবস্থার নিরসনে দোহার কাছে ১৩ দফা দাবি উপস্থাপন করা হয়। তাদের ওই দাবি পূরণ না হলে আরো অবরোধের হুমকি দেয় তারা।

কাতার ওই অভিযোগ অস্বীকার করে এবং এই অবরোধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করে।

সূত্র: আনাদুলো এজেন্সি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!