1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

কাতারের হজযাত্রীদের জন্যে সীমান্ত খুলে দেয়ার নির্দেশ সৌদি বাদশাহ’র

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

সৌদি বাদশাহ সালমান হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে পুনরায় কাতারের সীমান্ত খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
দু’দেশের মধ্যে কূটনৈতিক সংকট শুরু হওয়ার পর এটাই উভয় দেশের সম্পর্ক উন্নয়নের প্রাথমিক আভাস।
খবর এএফপি’র।
সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে গত ৫ জুন সৌদি আরবের পাশাপাশি মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। এরপর সৌদি আরব সালওয়া সীমান্ত ক্রসিংটিও বন্ধ করে দেয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরবের ক্ষমতাশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান দোহা থেকে আসা একজন দূতকে স্বাগত জানানোর পর সীমান্ত খুলে দেয়ার ঘোষণাটি এলো।
সংকট শুরু হওয়ার পর দু’দেশের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এটাই প্রথম যোগাযোগ।
এসপিএ এক বিবৃতিতে জানায়, বাদশাহ হজ পালনের জন্য সালওয়া সীমান্ত ক্রসিং দিয়ে কাতারের হজযাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দিয়েছেন। এছাড়া ইচ্ছে করলে কাতারের হজযাত্রীরা হজ পালনের জন্য ইলেক্ট্রনিক অনুমোদন ছাড়াই সৌদি আরবে ঢুকতে পারবেন।
এমনকি বাদশাহ্ কাতারের সকল হজযাত্রীকে তার নিজের খরচে সৌদি আরবে নিয়ে আসার জন্য দোহা বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের বিমান পাঠানোরও নির্দেশ দিয়েছেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!