1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার

এবার জোড়া খুনের মামলায় রাম রহিমের ভাগ্য নির্ধারণ ১৬ সেপ্টেম্বর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক :

জোড়া ধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ডের পর এবার জোড়া খুনের মামলায় ধর্ষক রাম রহিমের ভাগ্য নির্ধারণ হবে ১৬ সেপ্টেম্বর।

ভণ্ড ধর্মগুরু কপালে আরো কত দুর্ভোগ রয়েছে তা জানতে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।

সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও ডেরা ম্যানেজার রঞ্জিত সিংয়ের খুনের মামলায় ১৬ সেপ্টেম্বর মামলার চূড়ান্ত শুনানি হবে সিবিআই আদালতে। ফলে খুনের মামলায় রায় ঘোষণা তার কিছুদিনের মধ্যেই হবে বলে মনে করা হচ্ছে।

সাংবাদিক হত্যার মামলায় গত মাসেই হরিয়ানা ও পঞ্জাব হাইকোর্ট সিবিআইকে তিন মাসের সময়সীমা দিয়েছিল। তিন মাসের মধ্যেই শুনানি শেষ করার নির্দেশ দিয়েছিল আদালত। সাংবাদিক হত্যার পাশাপাশি ডেরা সাচ্চার ম্যানেজার রঞ্জিত সিংয়ের হত্যা মামলার শুনানিও প্রায় শেষ পর্যায়ে।

সিবিআই সূত্রে জানানো হয়, চূড়ান্ত শুনানিতে রাম রহিমের ধর্ষণের মত গুরুতর অপরাধে কারাদণ্ডকে কাজে লাগানো হবে। আগেই ধর্ষণের অপরাধে সাজা হয়ে যাওয়ায় রাম রহিমের পক্ষে মামলা এমনিতেই অনেকটা দুর্বল হয়ে পড়েছে বলে মত সিবিআই-এর।

খুনের মামলায় শুনানি পিছিয়ে দিতে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে ৬০ পিটিশন দাখিল করেছে ধর্ষক রাম রহিম। কিন্তু সেই পিটিশনগুলো গতমাসেই খারিজ করে দেয় হাইকোর্ট।

ধর্ষণের তদন্ত করায় ডেরার লোক দিয়ে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুন করানোর অভিযোগ রয়েছে রাম রহিমের বিরুদ্ধে। এমনকী বিপক্ষে যাওয়ায় ডেরা ম্যানেজারকেও তিনি খুন করিয়েছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!