1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

এবার আমগাছে ঝুলিয়ে ৭ বছরের শিশুকে নির্যাতন (ভিডিও)

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

এবার মোবাইল চুরির অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মণ্ডলপাড়া এলাকায় আমগাছে ঝুলিয়ে ৭ বছরের এক শিশুকে নির্যাতন করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এই নির্মম নির্যাতনের ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই কুমারখালী থানায় মামলা করা হয় এবং এই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তারা হলেন- ছেঁউড়িয়া এলাকার তানজেল (৩৫) ও তার শাশুড়ি রোকেয়া খাতুন (৪৮)। তবে এ ঘটনার অপর হোতা মীর আক্কাস ওরফে মিরুকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৪-৫ দিন আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার চরমণ্ডলপাড়া এলাকার রূপালী নামে এক নারীর মোবাইল ফোন চুরি হয়। ওই ঘটনায় তারা একই এলাকার ৭ বছরের এতিম শিশু জুয়েল ও আসিফকে সন্দেহ করে।

বুধবার বিকালে একই এলাকার প্রভাবশালী তানজিল ও মীর আক্কাস ওরফে মিরু তাদের বাড়ি থেকে তুলে নিয়ে তানজিলের শ্বশুরবাড়ির সামনে আমগাছের ডালের সঙ্গে বেঁধে তাদের ঝুলিয়ে বেধড়ক পেটায়।

এসময় শিশু দু’টি মোবাইল চুরি করেনি বলে শত আকুতি করলেও নির্যাতন থেকে রেহাই পায়নি। পরে শিশু আসিফের পরিবারের কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে আসিফকে ছেড়ে দেয় নির্যাতকরা। এদিকে বেধড়ক পিটুনিতে শিশু জুয়েল গুরুতর আহত হয়ে পড়লে রাতে স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দাযিত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার হুসাইন মহম্মদ শিহাব জানান, শিশুটির শরীরের কয়েকটি স্থানে চাপা রক্ত জমাট বাধার চিহৃ রয়েছে।

স্থানীয় যুবক আশরাফুল জানান, তিন বছর আগে জুয়েলের বাবা সিরাজুল মারা যায়। মা দেশের বাইরে থাকে। রাজমিস্ত্রি বড় ভাইয়ের কাছে থেকে সে লালনশাহ মাজারের সামনে একটি দোকানে কাজ করতো।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, নির্যাতিত শিশুটির পরিবার মামলা করতে চায়নি। আমরা তাদেরকে থানায় ডেকে নিয়ে এসে পাশে দাঁড়িয়ে মামলা করিয়েছি। নির্যাতিত শিশু জুয়েলের বড় ভাই রবজেল খান বাদী হয়ে কুমারখালী থানায় বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন বলে জানান ওসি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!