1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

উ.কোরিয়াকে অবশ্যই ‘উস্কানিমূলক’ আচরণ বন্ধ করতে হবে : যুক্তরাষ্ট্র

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়াকে ‘অবশ্যই তাদের উস্কানিমূলক আচরণ বন্ধ করতে হবে।
পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি জোরদার এবং টেলিফোনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার কথা বলার পর শনিবার সকালে যুক্তরাষ্ট্র এ দাবি জানায়। খবর এএফপি’র।
এদিকে হোয়াইট হাউস বলছে, গুয়ামে উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির পর মার্কিন সামরিক বাহিনী এ দ্বীপের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে।
হোয়াইট হাউস আরো জানায়, ট্রাম্প গুয়ামের গভর্ণর ইদি কালভোকে টেলিফোন করে ‘আশ্বস্ত’ করেছেন যে মার্কিন সামরিক বাহিনী আমেরিকার বাকি অংশের পাশাপাশি গুয়ামের জনগণের নিরাপত্তাও নিশ্চিত করবে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, টেলিফোনে পৃথক আলাপে ট্রাম্প ও শি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়া বিষয়ক প্রস্তাব পাশ হওয়ায় এর প্রশংসা করেন। তারা উভয়ে কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।
এতে আরো বলা হয়, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করতে এ দুই প্রেসিডেন্ট তাদের পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব দেন যা উত্তর কোরিয় সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট শি এ ব্যাপারে একমত হয়েছেন যে উত্তর কোরিয়াকে অবশ্যই তাদের উস্কানিমূলক আচরণ বন্ধ করতে হবে।’
এতে আরো বলা হয়, ট্রাম্প এ বছরের শেষের দিকে চীনে শি’র সঙ্গে ‘খুবই ঐতিহাসিক’ বৈঠকের অপেক্ষায় রয়েছেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!