1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকছেন নাসির!

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর এরই দুই একদিনের মধ্যে বাংলাদেশের দল ঘোষণা হতে পারে। এতে কাদের জায়গা হবে আর কারা জায়গা পাবেনা এ নিয়েই চলছে আলোচনা সমালোচনা।

তবে শোনা যাচ্ছে, চট্টগ্রামে ৩ দিনের প্রস্তুতি ম্যাচে নাসির ৬২ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। এরপর থেকেই নির্বাচকদের আস্থায় চলে যান তিনি। তাই আসন্ন এই সিরিজের দলে তিনি থাকতে পারেন বলে সবাই আশা করছেন।

২০১৫ সালের জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন নাসির। এরপর শুধু টেস্টেই নয়, সীমিত ওভারের ক্রিকেটেও অনিয়মিত হয়ে পড়েন তিনি। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেও দলে জায়গা পাননি তিনি। এবার শেষ পর্যন্ত তাকে দলে নেয়া হতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

অবশ্য নাসির জানিয়েছেন, অনেক দিন হয়েছে আমি টেস্ট ম্যাচ খেলিনি। তাই বড় ইনিংস খেলার চেষ্টা করেছি। কিন্তু প্রস্তুতি ম্যাচে ভালো খেলে কারো নজর কাড়তে হবে, এমন ভাবনা আমার ছিল না। আমি স্রেফ উপভোগ করছি। তবে সেঞ্চুরি হলে ভালো লাগত।

২ টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে ২২-২৩ আগস্ট বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। এরপর ২৭-৩১ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট এবং ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!