1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পাওয়া অসম্ভব নয়: মুশফিক

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে বাংলাদেশের জেতার সম্ভাবনা ফিফটি-ফিফটি বলে মনে করেন অধিনায়ক মুশফিকুর রহিম। তবে দুই টেস্টের এই সিরিজে সাফল্য পাওয়া অসম্ভব নয় বলেও মনে করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সকাল সাড়ে ৯টায়। এরপর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ থেকে ৮ সেপ্টেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দলের সাফল্যে দৃঢ় আশাবাদী মুশফিক বলেন, ‘আমাদের মনে রাখতে হবে অস্ট্রেলিয়া খুবই পেশাদার একটি দল। তাদের বিপক্ষে ভালো করা খুব একটা সহজ হবে না। তবে অবশ্যই আমরা জেতার জন্য খেলব। দুই বছর ধরে আমরা দারুণ ক্রিকেট খেলছি, সে ধারাবাহিকতায় খেলোয়াড়রা খুবই আত্মবিশ্বাসী এই সিরিজে সাফল্য পেতে। তবে তা অসম্ভব নয়। ভালো কিছু করতে হলে অবশ্যই আমাদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে হবে।’

অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচদিন সামানতালে লড়তে হবে বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে একটা টেস্টে সাফল্য পাওয়া খুব একটা সহজ নয়। এ জন্য আমাদের প্রতিটি বল, প্রতিটি সেশন হিসাব কষে খেলতে হবে। একটা ভুল ম্যাচে আমাদের অনেকটাই পিছিয়ে দিতে পারে। এ সব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

ব্যাটিং হোক বা বোলিং, ম্যাচের প্রথম ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ। তাই শুরুটা সেভাবে করতে চান মুশফিক। টাইগার অধিনায়ক বলেন, ‘একটা টেস্টের শুরুটা বিশেষ করে, প্রথম ইনিংস খুব গুরুত্বপূর্ণ। আমাদের খেলতে হবে সে পরিকল্পনা অনুযায়ী। শুরুতে ভালো করা সম্ভব না হলে পরবর্তীতে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!