1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
অতি যৌনতার অভিযোগ, ৭২ ঘণ্টার মধ্যে কুসুমের ‘নেশা’ সরানোর নোটিশ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

অতি যৌনতার অভিযোগ, ৭২ ঘণ্টার মধ্যে কুসুমের ‘নেশা’ সরানোর নোটিশ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

আপত্তিকর, যৌন উত্তেজক ও অশ্লীল দৃশ্য তৈরির অভিযোগ উঠেছে বাংলাদেশে আলোচিত মিউজিক ভিডিও ‘নেশা’ নিয়ে। ইউটিউবে প্রকাশের ১০ দিনে পরই ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে নেয়ার জন্য আইনি নোটিশ পেয়েছে ভিডিওটির সম্প্রচারকারীরা। গানটির ভিডিও এবং টিজার ৭২ ঘণ্টার মধ্যে ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার জন্য রবিবার ই-মেইল, ডাক ও কুরিয়ারে প্রকাশক ও গানের মডেল কুসুম সিকদার এবং খালেদ হোসাইন সুজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকার সুপ্রিম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন সিদ্দিকী রাগিব। নোটিশে জানানো হয়েছে, মিউজিক ভিডিও ‘নেশা’ শুরুই হয় ‘চোখে আমার তোমার নেশা, শ্বাসে আমার তোমার নেশা, সারা দেহে তোমার নেশা, রগে রগে তোমার নেশা, তোমায় পান করে…জ্ঞান হারাই, হই মাতাল’ এমন সব ‘উত্তেজক শব্দ’ দিয়ে। তার পর একের পর এক ‘আপত্তিকর, যৌন উত্তেজক ও অশ্লীল’ দৃশ্যও রয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, ভিডিওটিতে ৫টি শাওয়ারের দৃশ্য, ৭টি সুইমিং পুলের দৃশ্য, ১টি শয্যাদৃশ্য ও ৩টি চুম্বন দৃশ্য রয়েছে। এছাড়া গানের কথার সঙ্গে দৃশ্যের কোনও মিল বা সংযোগ নেই। অভিযোগকারী জানিয়েছেন, অশ্লীল ভিডিও তৈরি প্রকাশনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা এবং পর্নোগ্রাফি  আইন, ২০১২ এর ৮ ধারামতে দণ্ডনীয় অপরাধ।

এছাড়া দেশটির বিটিআরসি চেয়ারম্যান, তথ্য ও যোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব, তথ্যসচিবকেও নোটিশ পাঠানো হয়েছে বলেও জানা গেছে। তাদেরকে ৭২ ঘণ্টার মধ্যে ‘নেশা’ ভিডিওটি সরানোর বিষয়টি নিশ্চিত করতে নোটিশে জানানো হয়েছে। এই নোটিশে ইউটিউব ও অনলাইনে মিউজিক ভিডিও’র  নামে আপত্তিকর ভিডিও তৈরি ও প্রকাশনা বন্ধে মনিটরিং ও আগামী এক মাসের মধ্যে বিভিন্ন অনলাইনে বিদ্যমান এমন ভিডিওগুলো সরানোর অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশের কুসুম সিকদারের মিউজিক ভিডিও ‘নেশা’ চলতি মাসের ৩ তারিখ ইউটিউবে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই ভিডিওটি নিয়ে গণমাধ্যম ও সোস্যাল মিডিয়াতে শুরু হয় আলোচনা-সমালোচনা। অবশেষে তা গড়ালো হলো আইনি নোটিশে। সুপ্রিম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব গনমাধ্যমকে জানিয়েছেন, ‘‘নোটিশ পাঠিয়েছি। অপেক্ষা করছি। ৭২ ঘণ্টার মধ্যে ভিডিওটি না সরালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’’

এই বছরের মে মাসে জিৎ-নুসরাত ফারিয়ার ‘বস টু’ সিনেমার ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের একটি আইটেম গান প্রকাশের পরও খোলামেলা পোশাকের অভিযোগে তা সরিয়ে নেয়ার জন্য আইনি নোটিশ পাঠিয়েছিলে সুপ্রিমকোর্টের এক আইনজীবী। সেই নোটিশের প্রেক্ষিতে গানটির কথা বদল করা হয়েছিল।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft