1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

হজ পালনে মক্কায় সমবেত হচ্ছেন ২০ লাখ মুসলিম

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখ মুসলিম সৌদি আরবের মক্কায় সমবেত হচ্ছেন। খবর এএফপি’র।

এবার শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের হজযাত্রীরাও সুন্নি সংখ্যাগরিষ্ঠ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ সৌদি আরবে হজ পালন করছেন। কারণ ২০১৫ সালে মক্কায় পদদলিত হয়ে ইরানের অনেক হজযাত্রী নিহত হওয়ায় দেশটি কূটনৈতিক টানাপোড়নের কারণে ২০১৬ সালের হজে অংশ নিতে পারেনি।

এছাড়া উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক সঙ্কট এবং ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের কোণঠাসা হয়ে পড়ার মধ্যদিয়ে এবারের হজ অনুষ্ঠিত হচ্ছে।

ইন্দোনেশিয়া থেকে হজ পালনের উদ্দেশে আসা ৪৭ বছর বয়সী ইনি নামের এক ব্যক্তি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত, কারণ পবিত্র এ স্থানে আসা অনেক মানুষের স্বপ্ন।’

তিনি বলেন, হজ পালনের পর ‘আমরা যখন এই পবিত্র স্থান ছেড়ে চলে যাই তখন নিজেদের আরো ধার্মিক মনে হয়।’

ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ। ফলে হজ পালনের জন্য এ দেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম মক্কায় আসছেন।

উল্লেখ্য, হজ হচ্ছে ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি। আর্থিক সামর্থ্য রয়েছে এমন প্রত্যেক মুসলিমের জীবনে কমপক্ষে একবার হজ পালন করা অবশ্য কর্তব্য।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft