1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা স্থানীয় ক্লিনিক রক্ষায় সন্তান জন্মদানে ১ হাজার ইউরো বোনাস দিচ্ছে ফরাসি শহর জুলাই হত্যাকাণ্ডের খুনিদের ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য : প্রেস সচিব চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবীতে ঢাকার কর্মসূচিতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

সুন্দরগঞ্জের কাপাসিয়া চরের বন্যা দূর্গত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান জেলা পরিষদের

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ২৬ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বাবারে চাল, ডাল, চিড়া পাচিলাম। তাক শেষ হয়্যা গেছে। কিন্তু হাতোত নগদ টাকা ছিল না। আজ হেন (রবিবার দুপুরে) ২৫০ টাকা হাতোত পালুম। তাক পায়া যে মোর কি উপকার হচে, তা মুই বুঝবার নচোম। এভাবে চরের ভাষায় সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বাদামের চর গ্রামের আবুল কাশেম কথাগুলো বললেন। শুধু আবুল কাশেম নয়, তার মতো পুড়ারচর গ্রামের আয়সা, জহুরাসহ অনেকের একই অনুভুতি।

দ্বিতীয় দফা বন্যায় অন্যান্য চরের মতো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন চর এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়। বানভাসী মানুষজন বিভিন্ন সময় বিভিন্ন ধরণের ত্রাণ সামগ্রী পেলেও কেউ তাদের নগদ টাকা দেয়নি বলে জানান বানভাসীরা।

গতকাল রবিবার দুপুরে গাইবান্ধা জেলা পরিষদের পক্ষ থেকে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া চরের বাদামের চর এলাকায় বন্যা দূর্গত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। অর্থ বিতরণে সার্বিক সহযোগিতা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিট। ওই ইউনিয়নের ২ শতাধিক পরিবারের মাঝে প্রত্যক পরিবারকে ২৫০ টাকা করে মোট ৫০ হাজার টাকা বিরতণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাকা বিতরণ করেন জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান আতাউর রহমান সরকার। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান মো: জালাল উদ্দিন সরকার, রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের সাধারণ সম্পাদক রেজাউল কমির রেজা, জেলা পরিষদের সুন্দরগঞ্জ সংরক্ষিত মহিলা সদস্যা মোছা: মাজেদা বেগম, সদস্য জামিউল আনছারী লিংকন, কাপাসিয়া ইউপি সদস্য নাসরিন খানম, মমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, রাজা মিয়া প্রমূখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft