1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

সাঘাটায় বন্যায় ক্ষতিগ্রস্থদের ঢাবি শিক্ষক সমিতির ত্রাণ বিতরণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭
  • ৩৫ বার পড়া হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ঢাবিশিস) উদ্যোগে বুধবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার  ভরতখালি ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শিক্ষক সমিতির পক্ষে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মাহিদুল হক প্রধান উপস্থিত থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, এক কেজি ডাল, ১ লিটার তেল,  ২ কেজি চিনি, ১ কেজি চিড়া, ২ কেজি আলু, ৫০০ গ্রাম সেমাই, ৬টি মোমবাতি, দুইটি দিয়াশলাই, ১ কেজি লবণ, ১ প্যাকেট বিস্কুট, দশটি ওরস্যালাইন, দুইপাতা প্যারাসিটামল, দুই পাতা মেট্রোনিডাজল ও এক পাতা রেনিটিডিন ট্যাবলেট। এসময় উপস্থিত ছিলেন ভরতখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আজাদ শীতল, ইউপি সদস্য বজলুর রহমান, মোজাম্মেল হক, চান্দু মিয়া ও শফিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আল মামুন, হাসানুর রহমান হাসু, গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা নাহিদ হাসান চৌধুরী রিয়াদ ও তৌহিদুল ইসলাম বিমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft