1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সরকার বন্যাদুর্গতদের পাশেই আছে : স্পিকার - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সরকার বন্যাদুর্গতদের পাশেই আছে : স্পিকার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বন্যা দুর্গতদের আতঙ্কিত ও হতাশ না হওয়ার আহবান জানিয়ে বলেছেন, সরকার বন্যাদুর্গতদের পাশেই আছে।
তিনি বলেন, পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে দুর্গতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজ ইতোমধ্যেই সরকার শুরু করেছে।
তিনি আজ রংপুরে নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের লাল দিঘী উচ্চ বিদ্যালয় ও চতরা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
স্পিকার বলেন, ‘আমাদের দেশ ভাটি অঞ্চলের একটি দেশ। বন্যা খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। আকস্মিক এ বন্যায় আমাদের ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু এ ক্ষয়ক্ষতি মোকাবেলা করার মানসিক শক্তি ও আর্থিক সক্ষমতা সরকারের রয়েছে।’
তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্দশায় সহমর্মিতা প্রকাশ করেন এবং সকলে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির আওতায় স্বাস্থ্য ও কৃষিখাতে সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। একটি পরিবারও যেন অভূক্ত না থাকে ও বিনা চিকিৎসায় রোগভোগ না করে সেটিই সরকারের লক্ষ্য।
তিনি বন্যাদুর্গতদের অভয় দিয়ে বলেন, ‘আমি আপনাদের পাশে আছি, আপনাদের জন্য আমার সহযোগিতা সব সময় থাকবে।’
এ সময় তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এ সময় রংপুরের জেলা প্রশাসক, চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!