1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা

শ্রদ্ধা-ভালবাসায় নায়ক রাজ্জাককে বিদায় জানালো ভক্তরা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ২৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

বাংলা চলচ্চিত্রের সদ্য প্রয়াত খ্যাতনামা নায়ক আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এফডিসিতে শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ এখন শহীদ মিনারে রাখা হয়েছে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য।

শহীদ মিনার থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে তার বাসার পার্শ্ববর্তী গুলশানের আজাদ মসজিদে। সেখানে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

জানাজা শেষে রাজ্জাকের মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে।

‘নায়করাজ’ নামে পরিচিত এই কিংবদন্তী অভিনেতা সোমবার সন্ধ্যে ৬ টা ১৩ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

শেষবারের মতো এফডিসিতে ‘নায়ক রাজ’

সকাল সাড়ে দশটার দিকে এফডিসিকতে নিয়ে যাওয়া হয় নায়ক রাজ্জাকের মরদেহ।

সেখানে চলচ্চিত্র অঙ্গনের শিল্পী ও কলাকুশলীরা তার প্রতি শ্রদ্ধা জানান।

তার মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

চলচ্চিত্রে বাংলাদেশের ইতিহাসে তিনি যতটা দর্শকপ্রিয়তা পেয়েছেন সেটি অনেকটা বিরল।

১৯৬০’র দশক থেকে শুরু করে প্রায় তিন দশক বাংলাদেশের চলচ্চিত্রে দাপটের সাথে টিকে ছিলেন নায়ক রাজ্জাক।

 

সহকর্মীদের চোখে নায়ক রাজ্জাক:

১৯৬৬ সালে বেহুলা ছবিতে লক্ষীন্দরের চরিত্রে নায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন রাজ্জাক। সেই ছবিতে অভিনয় করেছিলেন আমজাদ হোসেন।

মরাজ্জাকের কথা মনে করে আমজাদ হোসেন বিবিসি বাংলাকে বলছিলেন ‘যে সময়ে রহমান সাহেবের পা ভেঙে গেছে, নায়কের অভাব। ঠিক ওই মুহুর্তে রাজ্জাকের আবির্ভাব ও দর্শকও তাঁকে লুফে নিলো। যার জন্য বাংলাদেশের চলচ্চিত্র এগিয়ে গিয়েছিল তাঁর নাম রাজ্জাক’।

‘যেমন বম্বেতে দিলিপ কুমার- পশ্চিবঙ্গে উত্তম কুমার, আর ঢাকার চলচ্চিত্র পেয়েছিল নায়ক রাজ্জাককে’ বলছিলেন  হোসেন।

প্রায় ৫০ বছর ধরে তিনি চলচ্চিত্র শিল্পে কাজ করছেন রাজ্জাক। ২০১৫ সালেও তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছিল।

রাজ্জাকের সাথে এক সময় বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন নায়ক ফারুক। বয়সের বিবেচনায় রাজ্জাক ফারুকের সিনিয়র হলেও চলচ্চিত্রে তারা অনেকটা সমসাময়িক ছিলেন।

বিবিসি বাংলাকে ফারুক বলেছেন, ‘এ ভাগ্যবান মানুষটি তার জীবনের প্রতিটি সেকেন্ড কাজে লাগিয়েছেন। তিনি যখন বাংলা সিনেমায় অভিনয় শুরু করলেন তখন উর্দু সিনেমার বেশ চাহিদা ছিল। কিন্তু বাঙালী চাইতো তার মনের কথা চলচ্চিত্রে কেউ বলুক’।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft