1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শেষ বিকেলে সাজঘরে সৌম্য, টাইগারদের লিড ৮৮

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৩৪ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়াকে ২১৭ রানে অলআউট করে ৪৩ রানের লিড সঙ্গী করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নামা টাইগাররা দ্বিতীয় দিন শেষে সংগ্রহ ৪৫ রান। শেষ বিকেলে সৌম্য সরকারের উইকেট হারিয়ে বাংলাদেশের লিড ৮৮ রান।

বহুল প্রতিক্ষীত ঢাকা টেস্টে অজিদের চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দেয়ার লক্ষ্য নিয়ে সাবধানী ব্যাটিং শুরু করেন তামিম ইকবাল-সৌম্য সরকার। দিনের খেলা ২ ওভার বাকি থাকতেই বিদায় নেন সৌম্য সরকার। ব্যক্তিগত ১৫ রানে ফেরেন তিনি। অ্যাস্টন অ্যাগারের বলে উসমান খাজার হাতে ধরা পড়ার আগে ৫৩ বল মোকাবেলা করেন এই ওপেনার।

২১তম ওভারের প্রথম বলে দলীয় ৪৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। দিন শেষে তামিম ৩০ রানে আর নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম ০ রানে অপরাজিত থাকেন।

এর আগে প্রথম ইনিংসে অজিদের সবকটি উইকেটই (উসমান খাজা রানআউট) ছিল টাইগার স্পিনারদের দখলে। জস হ্যাজলউডকে (৫) ইমরুল কায়েসের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেই সফরকারীদের গুটিয়ে দেন সাকিব আল হাসান। মেহেদি হাসান মিরাজ নেন তিনটি। অন্যটি তাইজুল ইসলামের। টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিয়ে সাকিব কিংবদন্তি মুরালিধরন, রঙ্গনা হেরাথ আর ডেল স্টেইনের নামের পাশে নিজের নাম যুক্ত করেন।

বৃষ্টির কারণে বিলম্বে শুরু হওয়া তৃতীয় ও শেষ সেশনে এসেই কামিন্স-অ্যাগার জুটি (৪৯) ভাঙেন সাকিব। সাকিবের বলেই নতুন জীবন পাওয়া প্যাট কামিন্স বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। অজিদের রান যখন ১৬৬ কামিন্সের সহজ ক্যাচ হাতছাড়া করেন। ক্যাচ মিসের সুবাদে এ জুটিতে যোগ হয় আরও ২৭ রান। তার আগে গ্লেন ম্যাক্সওয়েলকে (২৩) মুশফিকুর রহিমের স্ট্যাম্পিংয়ের শিকার বানিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাকিব। ১৪৪ রানে অষ্টম উইকেট হারায় অজিরা।

মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই ম্যাথু ওয়েডকে (৫) এলবিডব্লুর ফাঁদে ফেলে তৃতীয় শিকারে পরিণত করেন মিরাজ। প্রথম সেশনের শেষ ওভারে (৩৬তম) পথের কাঁটা ওপেনার ম্যাট রেনশকে (৪৫) স্লিপে সৌম্য সরকারের তালুবন্দি করে ষষ্ঠ উইকেটের পতন ঘটান সাকিব। একরাশ স্বস্তিই পান সৌম্য। তাইজুলের করা আগের ওভারেই যে সহজ ক্যাচ মিস করেছিলেন। সাকিবের বলেও প্রথম চান্সে পারেননি। বল উপরে ওঠাতেই মেলে রক্ষা।

সোমবার আগের দিনের করা তিন উইকেটে ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে অজিরা। শুরুতেই স্টিভেন স্মিথের (৮) উইকেট দিয়ে মূল্যবান ব্রেকথ্রু এনে দেন মিরাজ। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন অজি অধিনায়ক। দলীয় ৩৩ রানে চার উইকেট হারিয়ে সাবধানী ব্যাটিংয়ে হাল ধরেন রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব। হ্যান্ডসকম্বকে (৩৩) এলবিডব্লু করে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান তাইজুল। এ জুটি থেকে আসে ৬৯।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬০ রান করে বাংলাদেশ। ১০ রানে তিন উইকেট হারানোর ধাক্কা সামলে তামিম ইকবাল ও সাকিব আল হাসান ১৫৫ রানের জুটি গড়েন। কিন্তু দু’জনই সেঞ্চুরি বঞ্চিত হন। তামিম ৭১ করে বিদায় নেন। শতক থেকে ১৬ রান দূরে আউট হয়ে যান থাকতে সাকিব।

নাসির হোসেন (২৩), মুশফিকুর রহিম (১৮) ও মিরাজ (১৮) কিছুটা অবদান রাখলেও বাকিরা হতাশ করেন। ফলে তিনশ’ রানও করা সম্ভব হয়নি। অজি বোলারদের মধ্যে স্পিনার নাথান লায়ন, অ্যাস্টন অ্যাগার ও পেসার প্যাট কামিন্স তিনটি করে উইকেট নেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft