1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শিমুল হত্যা: ৭ আসামির আত্মসমর্পণ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

শাহজাদপুরের সমকাল প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক ৭ আসামি আদালতে আত্মসমর্পণ করেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আসামিরা উপজেলার শাহজাদপুর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হাসিবুল হক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, শাহজাদপুর উপজেলার চুনিয়াহাটির মৃত দুলালের ছেলে আবু হানিফ (৪৫), দরগাহপাড়ার মৃত আজাদ প্রমানিকের ছেলে শাহান আলী (৪৫), পুকুরপাড়ের হাজী ইসমাইল হোসেনের ছেলে হুমায়ন আহম্মেদ (৪৭) ও রামবাড়ির মৃত আবুবক্কার সিদ্দিকের ছেলে মাহবুবুল আলম আকন্দ ওরফে সোহেল (৩৬), নলুয়া গ্রামের হাজী মোকছেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪০), খাগদিয়ার গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৫), আন্দার কোঠাপাড়ার আব্দুল জব্বারের ছেলে আজিজুল হক আপন (৫৫)।

গত ২রা ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরু’র পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করেন। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।

শিমুল হত্যায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করলেও এজাহারভুক্ত ও ঘটনার সময়ের ভিডিও ফুটেজ থেকে সনাক্ত করে মোট ৩৬জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। অপরদিকে, ছাত্রলীগ নেতা বিজয়কে মারপিটের অভিযোগে তার চাচা এরশাদ আলী বাদী হয়ে প্রায় একই আসামিদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন। সে মামলাও মেয়রসহ ১৮জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft