1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শাহবাগে ফের ইমরান এইচ সরকারের ওপর হামলা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর ফের হামলা করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ ও ত্রাণ জোরদারের দাবিতে শাহবাগে মানববন্ধন করে গণজাগরণ মঞ্চ। এর এক পর্যায়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। শুক্রবার ছিল সেই হামলার প্রতিবাদ সমাবেশ।

ইমরান এইচ সরকার বলেন, সমাবেশে প্রথমে পুলিশ বাধা দেয়। পরে আমরা বাসার দিকে চলে যেতে থাকি। এক পর্যায়ে বঙ্গুবন্ধু মেডিক্যাল কলেজের সামনে যাওয়ার পর একদল দুর্বৃত্ত আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ অনেকেই আহত হয়েছেন।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইমরান এইচ সরকার ও গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের ওপর পচা ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সারা দেশের বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম জোরদারের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করার সময় এই হামলা হয়।

ঘটনার বর্ণনায় ইমরান এইচ সরকার বলেন, হামলাকারীরা আমাদের পেটাচ্ছিল আর বারবার বলছিল- এসব তোদের বানোয়াট। তোরাই এসব ফেসবুকে লিখে লিখে বন্যার গল্প বানাইছিস। পরে আমাদের লোকজন ছিল, সাধারণ পথচারীরাও ছিল। সবাই মিলে যখন ধাওয়া করছে তখন তারা চলে গেছে।

জানা গেছে, জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে ইমরানকে পিটিয়ে রক্তাক্ত করে।

এ প্রসঙ্গে ইমরান এইচ সরকার বলেন, কতিপয় দুষ্কৃতকারী হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। তারা বলে কিসের বন্যা দেশে কোনো বন্যা নেই। এই বলে পাথর ও লাঠিসোটা নিয়ে হামলা শুরু করে। আমিসহ আমাদের পাঁচ কর্মী আহত হয়। আমরা মামলা করব। বর্তমানে শাহবাগ থানায় আছি।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft