1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের প্রতিবাদ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের প্রতিবাদ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে আবারও বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ করায় দেশটির দূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

এ পরিস্থিতিতে রোহিঙ্গারা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে তা মিয়ানমারকেই নিশ্চিত করতে বলা হয়েছে।

শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আং মিন্ট থানকে ডেকে এ কথা বলা হয়।

এ বিষয়ে পররষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে রাখাইন রাজ্যে নতুন করে সন্ত্রাসী হামলার বিষয়ে নিন্দা জানিয়েছি। পাশাপাশি এ সহিংস পরিস্থিতির কারণে বাংলাদেশে অাবারও রোহিঙ্গা প্রবেশ করার বিষয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি জানানো হয়েছে।

মিয়ানমারের কোনো নাগরিক যাতে এ পরিস্থিতিতে বাংলাদেশে না আসতে পারে বিষয়টি মিয়ানমারকেই নিশ্চিত করে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, এছাড়া মিয়ানমারের সন্ত্রাসীগোষ্ঠীকে বাঙালি অখ্যায়িত দিয়ে দেশটি যে বিবৃতি দিয়েছে তা আমাদের নজরে এসেছে। এ বিষয়ে অামাদের আপত্তির বিষয়টি মিয়ানমারের রাষ্ট্রদূতকে অবগত করে পরবর্তীতে আলোচনা করা হবে বলে জানিয়েছি।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল বলেন, এর অাগে মানবিক কারণে বহু রোহিঙ্গাকে অাশ্রয় দিলেও অার অামরা সেটা দেব না। এভাবে চলতে পারে না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ পোস্টে হামলার ঘটনার পর উত্তেজনা আর শঙ্কার মধ্যে কক্সবাজার ও বান্দরবান সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টায় রয়েছে। কক্সবাজারের উখিয়ার পালংখালী স্থল সীমান্ত দিয়ে প্রবেশের আশায় শুক্রবার থেকে নাফ নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীরে বসে আছে অসহায় কয়েক হাজার নারী-শিশু-বৃদ্ধ।

এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। শুক্রবার ১৪৬ জন এবং শনিবার সকাল পর্যন্ত ৭৩ জনকে আটকের পর মানবিক সহায়তা দিয়ে আবারও মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!