1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জসিম উদ্দীন সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী পলাশবাড়ীতে পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন সংবাদ প্রকাশে বদল: হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে ফিরেছে প্রকৌশল মান ও জবাবদিহি

বেসরকারি ৬ মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি স্থগিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ৭২ বার পড়া হয়েছে

সরকার নির্ধারিত নীতিমালার শর্ত পূরণ না করায় আসন্ন ২০১৭-১৮ শিক্ষা বর্ষের জন্য পাঁচটি বেসরকারি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ নীতিমালাসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

বেসরকারি মেডিকেল কলেজগুলোতে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ছয় মাসের পরিদর্শনের পরিপ্রেক্ষিতে দেয়া সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

কলেজগুলো হলো- ঢাকার নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আইচি মেডিকেল কলেজ, সাহাবুদ্দিন মেডিকেল কলেজ, কেয়ার মেডিকেল কলেজ, কেরানীগঞ্জের আদ্-দ্বীন বসুন্ধরা মেডিকেল কলেজ এবং রাজধানীর সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ।

তবে কলেজগুলোর অন্যান্য শ্রেণীর শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানহীন কলেজ বন্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে। যারা শর্ত পূরণ করতে পারছে না তাদের ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।

যদি তারা সব শর্ত পূরণ করে মানসম্মত কলেজে উন্নীত হতে না পারে তবে আগামীতে তাদের সব কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। চিকিৎসক নির্মাণের কেন্দ্র মেডিকেল কলেজগুলোতে মানের ঘাটতি সরকার কোনোভাবেই মেনে নেবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft