সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

বেনজীর হত্যা মামলায় পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের নির্দেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো হত্যা মামলায় সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে পলাতক দেখিয়ে তাকে দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার এন্টি-টেরোরিজম কোর্ট বা এটিসি এ রায় দেন।

রায়ে দু’জন পুলিশ কর্মকর্তাকে ১৭ বছরের কারাদণ্ড এবং তেহরিক-ই তালেবানের পাঁচ সন্দেহভাজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

কারাদণ্ড পাওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন- সৌদ আজিজ ও খুররম শাহজাদ।

উল্লেখ্য, ২০০৭ সালে বেনজীর ভুট্টোকে রাওয়ালপিণ্ডির এক সমাবেশে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সে সময় সেখানকার পুলিশ প্রধান ছিলেন সৌদ আজিজ। আর রাওয়াল টাউনের সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) ছিলেন খুররম শাহজাদ। এতদিন এই দুই পুলিশ কর্মকর্তা জামিনে ছিলেন। মামলায় সাজা ঘোষণার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আদালত দুই পুলিশ সদস্যকে পাঁচ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস জেল দিয়েছেন। পাকিস্তান পেনাল কোডের ১১৯ ধারা ও ২০১ ধারা মোতাবেক তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft