1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

বৃষ্টি হলে ঈদযাত্রা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জ হবে: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৩৮ বার পড়া হয়েছে

 

ঈদুল আজহার আগের দিনগুলোতে বৃষ্টি অব্যাহত থাকলে সড়কপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সচিবালয়ে ঈদ প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত রাস্তাটি পানিতে ধুয়ে গেছে। এবার অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ভয়াবহতা এত তীব্র যে এ পর্যন্ত ২৩টি পেয়েন্টে এক থেকে তিন কিলোমিটার রাস্তা পানির নিচে ডুবে আছে। উত্তরাঞ্চলসহ ১৮টি পয়েন্টে বেশকিছু এলাকা ওয়াশ আউট হয়ে গেছে। পানিতে ডুবে থাকা পয়েন্টগুলো এই মুহূর্তে সংস্কার করা চ্যালেঞ্জিং বিষয়।’

তিনি বলেন, ‘তারপরও যদি বৃষ্টি-বাদল না হয়, আমরা আশা করছি ঈদের আগে রাস্তাগুলো ব্যবহারযোগ্য করা যাবে। বিটুমিনাস কাজ সম্পূর্ণ করতে পারব, এটা আমি বলতে পারছি না। তবে বৃষ্টি-বাদল যদি অব্যাহত থাকে তাহলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা খুব চ্যালেঞ্জ হবে।’

বাড়তি ভাড়া বন্ধে বাস টার্মিনালে ভিজিল্যান্স টিম থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘২৫টি পয়েন্টে সিসি ক্যামেরা লাগিয়ে যানজট নিয়ন্ত্রেণের ব্যবস্থা এবারো রয়েছে। ১৫টি পয়েন্টে আইপি ক্যামেরা থাকবে। মেঘনা ও গোমতী সেতুতে চারটি বাড়টি টোল বুথ থাকবে। ট্রাকের জন্য আলাদা বুথ থাকবে। মদনপুর ও কাঁচপুরে আলাদা লেন করা হচ্ছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft