1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর প্রশ্নপত্র তৈরির অভিযোগে ১৩ শিক্ষক কারাগারে - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর প্রশ্নপত্র তৈরির অভিযোগে ১৩ শিক্ষক কারাগারে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর প্রশ্নপত্র তৈরির অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমীর হোসেনসহ দক্ষিণ চট্টগ্রামের ১৩ শিক্ষক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. সাজ্জাদ হোসেন এ আদেশ দেন।

চট্টগ্রামের বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক দক্ষিণ চট্টগ্রামের ৬ উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ১২ শিক্ষক নেতা ও এক প্রশ্নপত্র প্রণয়নকারীর জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে অনুষ্টিত মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাথে কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণ বিরোধী ও গন্ডামারা ইউপির বসতভিটা এবং গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা লেয়াকত আলীর সাথে তুলনা করে প্রথম সাময়িক পরিক্ষার প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয়।

অনুষ্ঠিত পরীক্ষার পর সামাজিক গণমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হলে তৎক্ষণাৎ প্রশ্নপত্র নির্মাতাকারী বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুকুল বড়ুয়াকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশে সোপর্দ করে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দক্ষিণ চট্টগ্রামের ছয় উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক সহ প্রশ্নপত্র প্রণয়নকারীকে আসামী করে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে রাষ্ট্রপক্ষ।

মামলা দায়েরের পর ১৩ শিক্ষক সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন হতে তিন মাসের আগাম জামিন লাভ করে। বুধবার আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন অভিযুক্ত ১৩ শিক্ষক। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত ১৩ শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।

বোয়ালখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইউনুচ জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যালয় পরিচালনা পর্ষদকে সুপারিশ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!