1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বগুড়ায় ট্রাক চাপায় মা-মেয়ে নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ১২৭ বার পড়া হয়েছে

বগুড়া জেলার দুপচাঁচিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুত্বর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন জেসমিন (২৭) ও তার মেয়ে সুমাইয়া (৮)। এ ঘটনায় নিহত জেসমিনের স্বামী মোটর সাইকেল চালক সাজু (৩২) গুরুত্ব আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে আদমদীঘি উপজেলার সান্তাহার কাশশিল্লা গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, ওই সময়ে সাজু তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মেইল বাসস্ট্যান্ড এলাকায় তার মালিকানাধীন সুমাইয়া ক্লিনিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাস্ট্যান্ডে পেছন দিক থেকে আসা বগুড়াগামী সিমেন্ট বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাজুর স্ত্রী জেসমিন নিহত হয়। গুরুত্বর আহত অবস্থায় শিশু সুমাইয়া ও সাজুকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ এ ঘটনায় ট্রাকটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft