1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
প্রস্তুতি ম্যাচ খেলতে রাজি না অস্ট্রেলিয়া - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

প্রস্তুতি ম্যাচ খেলতে রাজি না অস্ট্রেলিয়া

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

বৃষ্টির কারনে ফতুল্লা স্টেডিয়ামে পানি! দূরত্বের কারণে বিকেএসপিতে খেলতে যেতেও রাজি নয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামেই প্রস্তুতি ম্যাচের প্রস্তাব দিয়েছিল সফরকারীরা।

তবে টেস্টের মাত্র চার-পাঁচ দিন আগে একই ভেন্যুতে প্রস্তুতি ম্যাচ হয় কী করে- এ প্রশ্ন তুলে তাদের প্রস্তাবে বিসিবি সাড়া না দেয়ায় দুই দিনের প্রস্তুতি ম্যাচটা খেলবে না বলে জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

 

শনিবার সন্ধ্যায় বিসিবিকে তারা বিষয়টি নিশ্চিত করেছে। তবে ম্যাচ না খেললেও ওই দিন মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে স্মিথ-ওয়ার্নাররা।

 

আগামী ২২ ও ২৩ আগস্ট বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলার কথা ছিল। প্রথম টেস্ট দলের সঙ্গে শনিবার দুপুরে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ দলও ঘোষণা করেছিল বিসিবি।

 

অস্ট্রেলিয়া দল বাংলাদেশে অবতরণের আগে প্রস্তুতি ম্যাচের ভেন্যুগুলো পরিদর্শন করে অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল। বৃষ্টির কারণে ফতুল্লা স্টেডিয়ামের পানি শুকিয়ে গেলেও বাইরে জমে থাকা পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। দূরত্বের কারণে বিকেএসপিতে খেলতে রাজি হয়নি তারা। এছাড়া, সম্ভাব্য অপর ভেন্যু ইউ ল্যাব বিশ্ববিদ্যালয় মাঠেও পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় রাজি হয়নি টিম অস্ট্রেলিয়া।

 

প্রস্তুতি ম্যাচ নিয়ে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ‘অস্ট্রেলিয়া দল আমাদের জানিয়েছে তারা প্রস্তুতি ম্যাচের পক্ষে নয়। প্রস্তুতি ম্যাচের পরিবর্তে তারা একাডেমি মাঠে অনুশীলন করতে চায়। তবে আমরা এখনো আশা ছাড়ছি না।’

 

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী মুঠোফোনে বলেছেন, ‘আমরা তাদের জানিয়েছি, যদি আবহাওয়া এ রকমই থাকে, তাহলে হয়তো ফতুল্লার মাঠ প্রস্তুতি ম্যাচের জন্য প্রস্তুত করা সম্ভব হবে। কাজেই তারা যেন ম্যাচের আগের দিন আরেকবার মাঠ পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।’ অস্ট্রেলিয়া দল অবশ্য এরপর আর নতুন করে কিছু জানায়নি।

 

এর আগে, ২০১১ বিশ্বকাপে বিকেএসপিতে ছয় দিনের অনুশীলন ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ওই সময়ও দূরত্বের অজুহাত তুলে একদিনও সেখানে অনুশীলন করতে যায়নি অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!