1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

নোয়াখালীতে গ্রেপ্তারের পর কথিত ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

বাড়ি থেকে ধরে নেয়ার পর নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা মোঃ আলম নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে বেগমগঞ্জ উপজেলার আমনুল্লাপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর এলাকায় এই বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ দাবি করছে।

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে তারা। নিহত মো. আলম (৩২)আমনুল্লাপুরের পার্শ্ববর্তী আলাইয়াপুর ইউনিয়নের ভীপপুর গ্রামের আবুল কাসেম।

তবে আলাইয়াপুর বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন মানিক বলেন, নিহত আলম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ পরিচয়ে তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল।

এদিকে পুলিশ পরিচয়ে আলমকে উঠিয়ে নেওয়া হয়েছিল বলে তার পরিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিল। তারা থানাও যোগাযোগ করেছিল। তখন অভিযোগ অস্বীকার করে পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, আলমের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে ১০টি মামলা আছে। গত মঙ্গলবার ভোরে তাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে নিয়ে বুধবার দিবাগত রাতে অভিযানে যায় পুলিশ। আগে থেকে ওত পেতে থাকা আলমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে সহযোগীদের গুলিতে আলম ঘটনাস্থলে নিহত হন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!