1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজ মাঠে বাংলাদেশ ‘অপ্রতিরোধ্য’ : সাকিব

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ৩২ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে আত্মপ্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দীর্ঘ ১১ বছর বছর পর প্রথমবারের মত নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার মোকাবেলা করতে যাচ্ছে বাংলাদেশ। ২০০০ সালে ১০ম দেশ হিসেবে টেস্ট মর্যাদা পাবার পর এ পর্যন্ত ১০০টি টেস্টে অংশ নিলেও বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ১০টি টেস্টে। তবে দলের সাম্প্রতিক পারফরমেনন্স এবং আত্মবিশ্বাসের কারণে নিজেদের মাটিতে টাইগারদের ‘অপ্রতিরোধ্য’ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ দলের নক্ষত্র সাকিব।
রোববার ঢাকায় শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ভাল করবে বলে মনে করছেন তিনি।
ইংল্যান্ডের গার্ডিয়ান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বিশ্ব সেরা অল রাউন্ডার বলেন, ‘অতীতে বড় দলের বিপক্ষে ম্যাচে মনোসংযোগের একটি বিষয় কাজ করতো। এ সময় চেস্টা থাকতো অন্তত ৫ দিন ম্যাচে টিকে থেকে ড্র করা। এ সময় আমরা ফল বের করার চিন্তুা খুব একটা করতাম না।
এখন আমাদের চিন্তায় ভিন্নতা এসেছে। এখন চিন্তা থাকে জয় পাবার, ভাল খেলে জয়লাভ করার। চিন্তার এই পরিবর্তনের কারণেই আমাদের আত্মবিশ্বাস জন্মেছে যে আমরা জয় লাভ করতে পারি। এই আচরণগত পরিবর্তন নিয়েই বাংলাদেশ দল কাজ করেছে। যার প্রতিফলন ঘটেছে গত বছর ঘরের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের সিরিজ। যেখানে একটি করে জয় পেয়েছে উভয় দল। ফলে ড্র হয় সিরিজ। গত মার্চে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের এ্যাওয়ে টেস্ট সিরিজেও একই ফল করেছে টাইগাররা। অপরদিকে শ্রীলংকার কাছে কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে হোয়াইটওয়াশ হবার ছয় মাস পর বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।’
ওই ফলগুলোই বাংলাদেশ শিবিরে অনুপ্রেরনা যোগাচ্ছে। যেখানে ক্রিকেটের তিন ফর্মেটেই আইসিসির এক নম্বর অল রাউন্ডারের স্থান দখল করা সাকিব দলের বড় ভরসা। বাঁহাতি ব্যাটসম্যান এবং স্পিনার মনে করেন চিন্তার পরিবর্তন একটি দলকে সফলতা এনে দিতে পারে।
সফরকারী অসি দলের কোচ ল্যাহম্যান তার দলটিকে নিজের যোগ্যতা প্রমান করতে হবে বলে যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে সাকিব বলেন,‘এটি একটি দীর্ঘ যাত্রা। এটি একটি বিশাল বিষয়। বিভিন্ন জন বাংলাদেশকে নিয়ে যেটি ভাবেন, আমি তা ভাবিনা। আমরা সেখান থেকে অনেক দূর চলে এসেছি। আমরা জানি আমাদের যোগ্যতা রয়েছে। এখন আমাদের দরকার সেই আত্মবিশ্বাস মনের মধ্যে জিইয়ে রাখা। ম্যাচ জয়ের মাধ্যমে আমরা সেই বিশ্বাসের প্রতিফলন ঘটাতে চাই। এই মুহুর্তে আমাদের দলে আত্মবিশ্বাসের কোন ঘাটতি নেই। আমরা এই বিশ্বাস রাখি যে, প্রতিপক্ষ যারাই হোক নিজেদের মাঠে কেউ আমাদের হারাতে পারবেনা। এই বিশ্বাস থেকেই আমরা ভাল একটি দলে পরিণত হয়েছি। এবং আমরা জয়ী হতে শুরু করেছি।’
সাকিব আত্মবিশ্বাসী হলেও ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের সিরিজকে হুমকির মধ্যে রেখেছে বর্ষা মৌসুম। বৃস্টির কারণে যে কোন ম্যাচেই ব্যাঘাত ঘটার আশংকা রয়েছে।
চলতি মাসের শুরুতে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমও বলেছিলেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ছক তৈরি করছে তার দল। ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক বলেন,‘আমরা সব সময় শুনে আসছি অস্ট্রেলিয়া আগ্রাসী ক্রিকেট খেলে থাকে। আগ্রাসী মনোভাব নিয়ে আমরাও তাদের মোকাবেলার জন্য প্রস্তুত। আমরা যদি ঘরের কন্ডিশনকে কাজে লাগিয়ে ইতিবাচক ক্রিকেট খেলতে পারি তাহলে অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব কোন বিষয় নয়।
বাস্তব কথা হচ্ছে আমরা যদি সামর্থ্য অনুযায়ী সেরাটা খেলতে পারি তাহলে বিশ্বের যে কোন দলকেই হরানো সম্ভব। কারণ সেই যোগ্যতা আমাদের আছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft