1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

নিখোঁজ ১০ মার্কিন সেনার লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

সিঙ্গাপুরের কাছে একটি তেল ট্যাংকারের সঙ্গে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের সংঘর্ষে নিখোঁজ ১০ সেনার সবাই মারা গেছে। সংঘর্ষের এক সপ্তাহ পর এসব সেনার লাশ উদ্ধার করা হয়েছে। মার্কিন নৌবাহিনী এ খবর নিশ্চিত করেছে।

মার্কিন সপ্তম নৌবহর জানিয়েছে, ইউএসএস জন ম্যাককেইন ডেস্ট্রয়ারের ভেতর থেকে এসব সেনার লাশ উদ্ধার করা হয়েছে। গত ২১ আগস্ট সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের কারণ তদন্ত করা হচ্ছে বলে সপ্তম নৌবহর থেকে জানানো হয়েছে। নিহতদের বেশিরভাগই ইলেক্ট্রিক টেকনিশিয়ান। এ ঘটনায় পাঁচজন নাবিক আহত হয়েছিল।

২১ আগস্ট ভোরে মালাক্কা প্রণালীতে মার্কিন এ ডেস্ট্রয়ারের সঙ্গে লাইবেরিয়ার পতাকাবাহী একটি তেল ট্যাংকারের ধাক্কা লাগে। মালাক্কা হচ্ছে জাহাজ চলাচলের ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রধান ব্যস্ত রুট। মার্কিন ডেস্ট্রয়ারের চেয়ে অন্তত তিনগুণ বড় ছিল তেলবাহী ট্যাংকারটি। সংঘর্ষে ডেস্ট্রয়ারের বিরাট অংশ দুমড়ে মুচড়ে যায়।

চলতি বছর এ নিয়ে এশিয়া অঞ্চলে চারবার মার্কিন যুদ্ধজাহাজ সংঘর্ষের কবলে পড়ল। দুই মাস আগে জাপানের উপকূলে আরেকটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজের সংঘর্ষ হয় এবং তাতে সাত সেনা মারা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!