1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেশ থেকে পালিয়ে দুবাই গেছেন সাবেক থাই প্রধানমন্ত্রী ইংলাক!

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দেশ থেকে পালিয়ে দুবাই গেছেন। তার বিরুদ্ধে চাল ভর্তুকিতে দুর্নীতি মামলার রায় দেওয়ার দুই দিন আগেই তিনি পালিয়ে দুবাই চলে যান।

শুক্রবার দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় তার অবস্থান নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হয়। এ মামলায় ১০ বছরের জেল খাটার মুখে ছিলেন ইংলাক।

সিনাওয়াত্রার রাজনৈতিক দল ফিউ থাইয়ের উচ্চপর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়।

সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়, সিনাওয়াত্রার বিরুদ্ধে চাল ভর্তুকিতে দুর্নীতি করার যে অভিযোগ উঠেছে, সেই মামলার রায় গতকাল শুক্রবার দেওয়ার কথা ছিল। কিন্তু সিনাওয়াত্রা আদালতে উপস্থিত না হলে তার পালিয়ে যাওয়ার বিষয়টি সামনে চলে আসে।
পরে জানা যায়, সিনাওয়াত্রা গত বুধবারই দুবাই চলে গেছেন। আর দুবাইয়ে রয়েছে স্বেচ্ছায় নির্বাসিত সিনাওয়াত্রার ভাই ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন।

থাইল্যান্ডের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জেনারেল শ্রীওয়ারা র‌্যাংসিব্রামাকুল সিএনএনকে বলেন, আমাদের কাছে ইংলাক সিনাওয়াত্রার দেশ ত্যাগের কোনো নথি নেই। সীমান্ত পার হয়ে তিনি প্রথমে প্রতিবেশী দেশে, পরে সেখান থেকে দুবাই যেতে পারেন।

ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে উঠা এই দুর্নীতির অভিযোগ আদালতে প্রমাণিত হলে তার দশ বছরের কারাদণ্ড এবং রাজনীতি থেকেও নিষিদ্ধ হতে পারেন। তিনি আদালতে উপস্থিত না হওয়ায়, রায়ের তারিখ পিছিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft