শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ডোমারে কলেজ ছাত্রীর আত্নহত্যা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমারের এক কলেজ ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে।

ঘটনাটি ঘটে শনিবার সকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে। মৃত শারমিন আকতার (১৮) মজিবর রহমানের চতুর্থ কন্যা ও চিলাহাটি গালর্স স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী।

পারিবারিক সুত্রে জানা যায়, শারমিন আকতার প্রতিদিনের মতো সকালে ভাত খেয়ে কলেজে যাওয়ার জন্য তার বাবার কাছে টাকা চায়, তার বাবা ১শত টাকা দিয়ে বাইরে কাজে যায়। তার মা বাড়ীর রান্না ঘড়ে কাজে ব্যাস্ত থাকে। এই সময়ে শারমিন তার শোয়ার ঘড়ে বৈদূতিক পাখায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন।

বাড়ীর কাজ শেষে তার মা ঘড়ের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে পিছনের জানলা দিয়ে উকি মরে শারমিনকে ঝুলতে দেখে, তার আত্নচিৎকারে আসেপাসের লোকজন এসে ঘরের ব্যাড়া ভেঙ্গে বিতরে গিয়ে মৃত ও ঝুলন্ত শারমিনকে উদ্ধার করে।

ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান একামুল হক ও চিলাহাটি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ফজলুল রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft