1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ডেরায় আত্মঘাতী বাহিনীও গড়েছেন ধর্ষক রাম রহিম

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭
  • ৩৪ বার পড়া হয়েছে

ভারতের আলোচিত স্বঘোষিত ‘গডম্যান’ রাম রহিমের ডেরার একের পর এক অন্ধকার দিক প্রকাশ্যে আসছে। গ্রেপ্তার হওয়ার পর ডেরায় তল্লাশি চালানো হয়। সেখানেই বাবাজির গোপন ডেরা থেকে পাওয়া গেছে কন্ডম আর গর্ভনিরোধক বড়ির বিপুল ভাণ্ডার। কিন্তু এর বাইরে আরো একটি কারণ বর্তমানে পুলিশের ঘুম কেড়ে নিয়েছে। ডেরা সচা সৌদার আত্মঘাতী বাহিনী।

ডেরার কাজকর্ম নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় সিবিআই তদন্ত শুরু করার পর থেকেই সজাগ হয়ে যায় ডেরা কর্মীরা।

ভক্তদের দিয়ে স্ট্যাম্প পেপারে হলফনামা সই করানো হয়। তেমনই একটি হলফনামা হাতে এসেছে সিবিআই-এর। আর তাতে লেখা রয়েছে, ‘আমি আমার জীবন সমর্পণ করেছি ডেরা সচা সৌদার আদর্শে। আমি যদি কোনো দুর্ঘটনা বা অন্য কোনো কারণে মারা যাই, তাহলে তার জন্যে শুধুমাত্র আমিই দায়ী থাকব। ডেরা সচা সৌদা এর জন্যে কোনোভাবেই দায়ী হবে না। আমার বংশধর অথবা পরিবারের কারো কোনো অধিকার থাকবে না ডেরাকে আমার মৃত্যুর জন্যে দায়ী করার।’

এই হলফনামাটি ২০০৫ সালের ২০ অক্টোবর সই করেছিলেন ইন্দু নামে সিরসার এক বাসিন্দা। এমনই আরো বহু নথি হাতে এসেছে পুলিশের।

পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, এই সব নথি থেকে এটাই প্রমাণিত হয় যে ভক্তদের দিয়ে একটি সুইসাইড স্ক্যোয়াড তৈরির দিকেই এগোচ্ছিল ডেরা সচা সৌদা। আর এতেই শঙ্কা বাড়ছে পুলিশ মহলে। তাদের অনুমান ডেরা প্রধানকে মুক্ত করার জন্যে ভক্তদের এই স্ক্যোয়াড যে কোনো পর্যায়ে যেতে পারে, তৈরি করতে পারে বিশৃঙ্খলা, চাপ সৃষ্টি করতে পারে তদন্তকারী কর্মকর্তাদের উপর।

আইজি ইন্টেলিজেন্স এ কে রাও জানিয়েছেন, ‘আমাদের কাছে খবর আছে এই সব স্ক্যোয়াড রি-অ্যাক্টিভেটেড হয়ে গেছে।’

২৭ অগস্ট আম্বালা থেকে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের থেকে নগদ ৩৮ লাখ টাকা পাওয়া গেছে। সোমবার সাজা ঘোষণার দিন বিস্তৃর্ণ এলাকায় সহিংসতা এবং বিশৃঙ্খলা ছড়ানোর উদ্দেশ্যেই এই টাকা ব্যবহার করার পরিকল্পনা ছিল এদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft