1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ উপজেলা কৃষি অফিসের অনিয়ম: কৃষকের স্বপ্ন ও প্রকল্পের আস্থা ঝুঁকির মুখে

ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

স্ত্রী হত্যার দায়ে ঠাকুরগাঁওয়ে স্বামী এনামুল হক(৫০) এর মৃত্যুদন্ড প্রদান করেছে আদালত। দণ্ডপ্রাপ্ত এনামুল হক দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামের তজির উদ্দীনের ছেলে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী বৃহস্পতিবার ছয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতের কাঠগড়ায় ছিলেন।

মামলা সুত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জসাইপাড়া গ্রামে শ্বশুর হামিদ বক্সের বাড়িতে থাকতেন এনামুল। ২০১১ সালের ২০ এপ্রিল এনামুল তার স্ত্রী সালমা বেগমকে হত্যা করে কালাইক্ষেতে মাটিচাপা দেন। ঘটনার পাঁচ দিন পর পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় সালমার ভাই সফির উদ্দীন এনামুলকে একমাত্র আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এর কদিন পরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এনামুল তার জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন।

তৎকালীন পীরগঞ্জ থানার এসআই আমজাদ হোসেন তদন্ত শেষে ওই বছরই ৭ অক্টোবর আদালতে চার্জশীট জমা দেন।

আদালত যে রায় দিয়েছে তাতে সন্তোষ প্রকাশ করে পিপি হামিদ বলেন, মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এনামুলকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft