1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ

টাইগারদের কড়া বার্তা দিয়ে দিন শেষ করলো অজিরা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ২৮ বার পড়া হয়েছে

 

দিনের শেষ বিকেলে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা অজিদের শুরুর দিকে মিরাজ আর সাকিব ভালই চাপে ফেলেছিলেন। কিন্তু অনেক চেস্টা করেও ফের আর কোনো অজি ব্যাটসম্যানকে ফেরাতে পারেনি সাকিব-মিরাজরা। শেষ ইনিংসে জয়ের লক্ষ্যে খেলতে নেমে বেশ দাপুটে মেজাজেই খেলছে তারা।

২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় সেশনের শুরুতে ম্যাট রনশ ও ওসমান খাজাকে হারায় অস্ট্রেলিয়া। তারপর ম্যাচের হাল ধরেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভেন স্মিথ। এই দুই ব্যাটসম্যানই এখন গলার কাঁটা! এই জুটির রান গিয়ে দাঁড়িয়েছে অপরাজিত ৮১ রানে।

তৃতীয় দিনের খেলা শেষের মুহূর্তে অজিদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০৯ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আর ১৫৬ রান। হাতে আছে ৮টি উইকেট। ডেভিড ওয়ার্নারের ৯৬ বল মোকাবেলায় অপরাজিত ৭৫ ও স্টিভেন স্মিথের ৫৮ বল মোকাবেলায় ২৫ রানই এখন বিপদের বার্তা দিচ্ছে টাইগারদের।

২৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে একটু মারকুটেই খেলছিলো অজিরা। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মুশফিকদের চিন্তার ভাঁজ বাড়িয়ে চলছিলেন তারা। কিন্তু বাংলাদেশের স্পিন জাদুকর মিরাজ থাকতে অতটা চিন্তার প্রয়োজনও ছিলো না।

মিরাজের করা নবম ওভারের প্রথম বল। আবেদন করেছিলেন এলবিডাব্লিউর। কিন্তু তাতে মোটেই কর্ণপাত করেননি আম্পায়ার। কিন্তু দ্বিতীয় বলে আবারও এলবিডাব্লিউর আবেদন। এবার আর মিরাজকে নিরাশ করলেন না আম্পায়ার। সোজা আঙ্গুল তুলে ইঙ্গিত দিলেন আউটের। ফিরে যেতে হয়েছে ম্যাট রেনশকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft