1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় শুধু বাড়ছে করতোয়ার পানি অন্যগুলোর কমছে - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাইবান্ধায় শুধু বাড়ছে করতোয়ার পানি অন্যগুলোর কমছে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় শুধু করতোয়া নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অনেক স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কমছে ব্রহ্মপুত্র নদসহ ঘাঘট ও তিস্তা নদীর পানি। সেসব স্থান মেরামতে কাজ করছে সেনাবাহিনী, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় মানুষজন। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি বিপদসীমার উপরে ও তিস্তার পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপরে, ঘাঘট নদীর পানি গাইবান্ধা শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৫২ সেন্টিমিটার ও করতোয়া নদীর পানি কাটাখালি পয়েন্টে ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এ ছাড়া তিস্তা নদীর পানি সুন্দরগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ২০ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি ২৩ সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি ১৫ সেন্টিমিটার কমেছে। আর করতোয়া নদীর পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার।
জেলা প্রশাসনের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলার ৫৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা প্লাবিত হয়েছে। আর পানিবন্দী হয়ে পড়েছে ৩৭৪টি গ্রামের দুই লাখ ৮৪ হাজার ৮৬জন মানুষ। আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ৯০টি। এসব আশ্রয়কেন্দ্র আশ্রয় নিয়েছে ২০ হাজার ৩৫৩ জন। জেলার সাত উপজেলার ২১ হাজার ৫৭২ হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। বন্যার কারণে ১ হাজার ৩৬০টি পুকুরের মাছ ভেসে গেছে। ৮৭টি শিক্ষা ও ৮টি ধর্মীয় প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। পানি উঠার কারণে ১৭৪টি ও আশ্রয়কেন্দ্র হিসেবে মোট ২১৭টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে সাত উপজেলায় গঠন করা হয়েছে ৩৭টি মেডিকেল টিম। তারা স্বাস্থ্যসেবা প্রদান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারী সংস্থা কর্তৃক পানি বিশুদ্ধকরণ প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করছে। কাঁচা রাস্তা আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ১৭৫ কিলোমিটার, বাঁধ আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে দেড় কিলোমিটার ও ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্থ হয়েছে ১২টি। বন্যার পানিতে ডুবে মারা গেছে ৩টি শিশু। এ ছাড়া ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও গাইবান্ধা শহর রক্ষা বাঁধ মেরামত কাজে সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা কাজ করছেন।
এসব বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদ, ঘাঘট ও তিস্তা নদীর পানি কমছে। শুধু করতোয়া নদীর পানি বাড়ছে। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে মেরামত কাজ চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!