1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে কর্মকর্তা। মুক্তিযোদ্ধার অভিযোগে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ পলাশবাড়ীতে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও নির্বাচনী আলোচনা সভা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম

গাইবান্ধায় শিক্ষকের বেধরক বেতাঘাতে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী হাসপাতালে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদরে শিক্ষকের বেধরক বেত্রাঘাতে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী হাসপাতালের বিছানার যন্ত্রনায় কাতরাচ্ছে। সোমবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলা কিছামত মালিবাড়ী ধর্মপুর প্রাথমকি বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. আমিনা আপনকে (৯) শিক্ষক মোছা. মনিরা আক্তার এই নির্যাতন চালায়।

পরে একই স্কুলের প্রধান শিক্ষকের সহায়তায় নির্যাতিত ওই ছাত্রীকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্কুল শিক্ষার্থী আমিনা আপন উপজেলার কিছামত মালিবাড়ী ধর্মপুর গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে। বেত্রাঘাতকারী শিক্ষক মনিরা আক্তার ২০১৩সালে গাইবান্ধা সদর উপজেলা কিছামত মালিবাড়ী ধর্মপুর প্রাথমকি বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন।

আহত শিক্ষার্থীর বাবা  আব্দুল আউয়াল জানান, বিনা অপরাধে শিক্ষক মনিরা আমার মেয়েকে বেধরক বেত্রাঘাত করেছে। এতে হাত ও পিঠে বেত্রাঘাতের কারনে ফুলে গেছে। ব্যথায় থাকতে পারছেনা আমার মেয়ে। অন্যায়ভাবে আমার মেয়েকে বেত্রাঘাতকারী শিক্ষকের আমি শাস্তি চাই। আমার মেয়ে ছাড়াও আমার মেয়ের সহপাঠিদেরকেও সে বেত্রাঘাত করে।

গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. রফিকুজ্জামান জানান, ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের কয়েকস্থানে বেত্রাঘাতের চিহ্ন রয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, মেয়েটিকে নির্মমভাবে বেত্রাঘাত করা হয়েছে। শিক্ষকের এমন কর্মকান্ডে হতাশ হয়েছি। এবিষয়ে শিক্ষার্থীর বাবা  একটি অভিযো করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft