1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

গাইবান্ধায় ডিবি’র ভূয়া এসআই আটক

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই পরিচয় দিয়ে সড়কে ট্রাক থামিয়ে ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় রফিকুল ইসলাম রতন (৩১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। রোববার রাত ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে সদর উপজেলার তুলসীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল সাদুল্যাপুর উপজেলার পশ্চিমপাড়া এলাকার (অবসরপ্রাপ্ত) সেনা সদস্য আলহাজ নেফাজ উদ্দিনের ছেলে।

গাইবান্ধা সদর থানার এসআই যতিশ চন্দ্র বলেন, রফিকুল ইসলাম রতন মোটরসাইকেল নিয়ে সন্ধ্যার পর থেকে ডিবি’র এসআই পরিচয় দিয়ে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের বিভিন্ন জায়গায় ট্রাক থামিয়ে টাকা আদায় করে। রাত ৯টার দিকে রতন তুলসীঘাট ব্রিজের পাশের একটি দোকানে গিয়ে সিগারেটের প্যাকেট নেয়। দোকান মালিক টাকা চাইলে রতন নিজেকে ডিবি পুলিশের এসআই ইকবাল বলে পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায়। তার কথাবার্তায় দোকান মালিক ও স্থানীয় লোকজনের সন্দেহ হলে কথাবার্তার এক পর্যায়ে কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় রতন। রাত ১০টার দিকে রতন আবারও পল¬ীবিদ্যুৎ অফিস এলাকায় ট্রাক থামিয়ে টাকা আদায় করতে থাকে। এসময় স্থানীয়রা তাকে আটক করে চ্যালেঞ্জ করে। পরে খবর পেয়ে মোটরসাইকেলসহ রতনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে রতন নিজেকে পুলিশের এসআই ইকবাল পরিচয়ে প্রতারণা করে আসছিলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft