1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কৃষকদের সব রকম সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা থাকবে : প্রধানমন্ত্রী - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন

কৃষকদের সব রকম সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা থাকবে : প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে ফসল উৎপাদনে কৃষকদের সব রকম সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলো মেরামতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের নতুন করে বই দেয়ার পাশাপাশি বন্যা পরবর্তী রাস্তাঘাট মেরামতে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০১৪ সালের নির্বাচনের আগে পেট্রলবোমা হামলায় নিহত ও আহত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক হস্তান্তরের সময় এ কথা বলেন তিনি।

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় সন্ত্রাসীদের নৃশংসতায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক হস্তান্তরের পর দেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আমাদের ত্রাণ তৎপরতা অব্যহত রেখেছি। বন্যার পানিটা নামার সঙ্গে সঙ্গে যাতে আমাদের কৃষকরা ফসল উৎপাদন করতে পারেন, তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। সবকিছু আমাদের সেট করাই আছে। এসব একটু সময় লাগবে হয়তো। কারণ, বন্যা না যাওয়া পর্যন্ত তো কাজগুলো শুরু করা যাচ্ছে না। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি সব কাজ এগিয়ে রাখতে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দেওয়া হয় অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের পক্ষ থেকে। এই অনুদান এখনই বানভাসি মানুষের অনেক উপকারে আসবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!