শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

ঈদের ছুটি বাড়ানোর আলোচনা হয়নি মন্ত্রিসভায়

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

মন্ত্রিসভায় ঈদের ছুটি বাড়নোর প্রস্তাব নিয়ে আলোচনাই হয়নি। ফলে ছুটি বাড়ছে কি না, এ বিষয়ে কিছু জানাতে পারেনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঈদের ছুটি ছয় দিন করার প্রস্তাব গেছে মর্মে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর সোমবার মন্ত্রিসভার বৈঠককে ঘিরে আগ্রহ ছিল চাকরিজীবীদের। তবে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, এ নিয়ে কোনো আলোচনাই হয়নি।

ঈদুল আজহা শনিবার উদযাপিত হবে। তিন দিনের ছুটির একদিন থাকে ঈদের আগের দিন এবং একদিন থাকে পরের দিন। ফলে শুক্র থেকে রবি-এই তিন দিন ছুটি থাকবে। আর এই ছুটির দুই দিন সাপ্তাহিক ছুটি পড়ায় কার্যত এক দিন ছুটি পাচ্ছে সরকারি কর্মকর্তারা।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের প্রশ্নে বলেন,‘ছুটি নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত পাইনি, (মন্ত্রিসভা বৈঠকে) আলোচনাও হয়নি।’ঈদুল ফিতরের আগেও একবার ছুটি বাড়ানোর গুঞ্জন হয়েছিল। তখনও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠান হয়। তবে তখনও মন্ত্রিসভা এ নিয়ে আলোচনা করেনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৃষ্টিতে সড়কের ব্যাপক ক্ষতি হওয়ার পর সংস্কার কাজে গতি আনতে এরই মধ্যে সড়ক ও জনপথ বিভাগের কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। তার ওপর উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে এখন ছুটি বাড়ালে ত্রাণ কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে। তাই ছুটি বাড়ানোর প্রস্তাব অনুমোদন হলে আগামী বছর হতে পারে।

গত দুই বছর ছুটি না বাড়িয়ে সরকার অন্যভাবে কর্মীদের বাড়তি সময় বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা দিয়ে ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যে কর্মদিবস থাকলে সেদিন নৈমিত্তিক ছুটি হিসেবে ঘোষণা দিয়েছিল সরকার। ফলে কার্যত বেশি ছুটি পেয়েছিল চাকরিজীবীরা। তবে চলতি বছর ঈদের ছুটি আর সাপ্তাহিক ছুটির মধ্যে কর্মদিবস না থাকায় এই ব্যবস্থাও ঘোষণা হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft