শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

 

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫-তে আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা আফরোজা সুলতানা রত্না শাবানা ও সংগীতশিল্পী ফেরদৌসী রহমান।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি) জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৫টি ক্যাটাগরিতে ৩১ জন শিল্পী ও কলাকুশলীকে পুরস্কার দেওয়া হয়। যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে রিয়াজুল মাওলা রিজু পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’ এবং মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’।

শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’। যৌথভাবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন মো. রিয়াজুল মাওলা রিজু (বাপজানের বায়োস্কোপ) ও মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন)।
যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান ‘আরও ভালোবাসব তোমায়’ সিনেমায় অভিনয়ের জন্য এবং মাহফুজ আহমেদ ‘জিরো ডিগ্রি’ ছবিতে অভিনয়ের জন্য। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান ‘জিরো ডিগ্রি’ সিনেমার জন্য।
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত (অনিল বাগচীর একদিন)। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। খলনায়ক চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরেশ যাকের (ছুঁয়ে দিল মন)। শ্রেষ্ঠ শিশু অভিনেতা যারা যারিব ও শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে প্রমিয়া রহমান (প্রার্থনা)।

এ ছাড়া আরও পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ সংগীত পরিচালক সানী জুবায়ের (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ গায়ক শিল্পী সুবীর নন্দী (মহুয়া সুন্দরী) ও এস আই টুটুল (বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ গায়িকা (নারী) প্রিয়াংকা গোপ (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ গীতিকার আমিরুল ইসলাম (বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ কাহিনিকার মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ), যৌথভাবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মাসুম রেজা ও মো. রিয়াজুল মাওলা রিজু (বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হ‌ুমায়ূন আহমেদ (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ সম্পাদক মেহেদী রনি (বাপজানের বায়োস্কোপ), শ্রেষ্ঠ শিল্পনির্দেশক সামুরাই মারুফ (জিরো ডিগ্রি), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (পদ্মপাতার জল), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন কুমার পাল (জিরো ডিগ্রি), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা মুসকান সুমাইয়া ও শ্রেষ্ঠ মেকআপম্যান হিসেবে শফিক (জালালের গল্প)।

প্রধানমন্ত্রীর কাছ থেকে ফেরদৌসী রহমানের পক্ষে আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করেন তাঁর ছেলের বউ সৈয়দা সাদিয়া আমিন এবং হ‌ুমায়ূন আহমেদের পক্ষে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার গ্রহণ করেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft